মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার, সন্দেহভাজন যুবক গ্রেফতার

সোমবার, ০১ জুলাই ২০২৪ | ১২:৫৫ পূর্বাহ্ণ

রূপগঞ্জে  শিশুর মৃতদেহ উদ্ধার,  সন্দেহভাজন যুবক গ্রেফতার

সোহেল কবির,স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তামিম ইকবাল নামে (৯) বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ভুলতা পুলিশ ফাঁড়ির । রবিবার ৩০শে জুন ভোরে ভুলতা গাউছিয়া এলাকার এসআরবি ব্রিক ফিল্ড পরিত্যক্ত ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার সন্দেহে মুন্না নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায় শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।
জানা যায় শিশু তামিম ইকবাল
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা রামনগর এলাকার তায়েব আলির ছেলে।
তায়েব আলী তার ৯ বছরের ছেলে তামিম ইকবাল ও  স্ত্রীর নাসিমা বেগমকে সাথে নিয়ে দুই মাস যাবত সাওঘাট এলাকায় আলেক মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। তায়েব আলী পেশায় একজন রিকশাচালক।
এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন