বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ্ রফিকুল ইসলাম রফিক

শনিবার, ০৮ জুন ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ্ রফিকুল ইসলাম রফিক

সোহেল কবির,স্টাফ রিপোর্টারঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে আসন্ন ২৬ জুন কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা,নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এলাকার ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও এতে  অংশ নিচ্ছে।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে গত পাঁচবছর কাঞ্চন পৌরসভার জনগণের পাশে ছিলাম, তাদের মতামত নিয়েই মনোনয়ন জমা দিয়েছি আগামী ২৬ জুন নির্বাচনে জনগণের ভোটে বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ্।

শনিবার বিকেলে  পৌরসভার ৯ নং ওয়ার্ডের

হাটাবো, ঢুলুরদিয়া,দক্ষিণ বারুইপাড়া,রহমান মার্কেট ও চাঁদের টেক  এলাকার  বিভিন্ন হাট বাজার গ্রাম, পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নবিউল হাসান শান্ত, রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ টিপু, ৫ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ,৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদুল মাস্টার,মামুন,মোহাম্মদ আলী,  নজরুল,শাহীন,দানি, ওয়াসিম,রাজু, সেলিমসহ আরো অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন