বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজ কল্যান যুব সংগঠনের ৪ বছর পুর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

রবিবার, ০২ জুন ২০২৪ | ৭:০৩ অপরাহ্ণ

রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজ কল্যান যুব সংগঠনের ৪ বছর পুর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ  বিতরণ

সোহেল কবির,স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন নিঃস্বার্থ সমাজ কল্যান যুব সংগঠনের ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষাঙ্গনে বৃক্ষ রোপন ও ৪’শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা
ছানাউল্যাহ মান্নান সানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। আরো উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সংগঠনের সভাপতি ইফতেখার ভূইয়া রিদ্বীনসহ অনেকে।

আলোচনা সভাশেষে প্রধান অতিথি আহসান মাহমুদ রাসেল কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৪’শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন