শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে কমিশনার প্রার্থী সোহেল মিয়ার মনোনয়ন পত্র জমা

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ | ৫:০৯ অপরাহ্ণ

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে কমিশনার প্রার্থী সোহেল মিয়ার  মনোনয়ন পত্র জমা

সোহেল কবির,স্টাফ রিপোর্টার:

আগামী ২৬ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দেন। ৯ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোঃ সোহেল মিয়া,মেয়র পদে মনোনয়ন দাখিল করেন আলহাজ্ব রফিকুল ইসলাম ও দেওয়ান আবুল বাশার বাদশা।

এসময় উপস্থিত ছিলেন আওলাদ হোসেন , নাছির, ফরিদুল মাস্টার, সোহান, আব্দুর রহমান, ফুল বক্স মিয়া, বাদশা, হাবিবুর,রমিজ উদ্দিন, আক্কাস আলী শিপন, দুঃখ, নাদিম,আনারসন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও কাঞ্চন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলামসহ আরো অনেকে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন