মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সৎ মাকে ঘরে আটকে রেখে বসত বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

সোমবার, ২৭ মে ২০২৪ | ৩:১৮ অপরাহ্ণ

রূপগঞ্জে সৎ মাকে ঘরে আটকে রেখে বসত বাড়িতে আগুন  দেয়ার অভিযোগ

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়নগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে সৎ মাকে মারধর ও ঘরে আটকে রেখে তালাবদ্ধ করে বসতবাড়িতে আগুন, দেয়ার অভিযোগ উঠেছে ।
এতে পুড়ে যায় কয়েকটি ঘর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা,

সোমবার রাত একটার দিকে উপজেলার গোলাকান্দইল ইউনিয়নের আধুরিয়া মাহনা ভূইয়া বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে ।

এসময় পার্শ্ববর্তী ইসপেক্টা অক্সিজেন কোম্পানির লোকজন এবং স্থানীয় জনসাধারণের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ।

ভুক্তভোগী জানায়, জমি বিক্রির টাকা না দেয়ায় সৎ ছেলেরা দীর্ঘদিন যাবত অত্যাচার করা আসছে কয়েক বার মারধর করে ,এ বিষয়ে রুপগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে ,গতকাল রাতে ঘরের বাহিরে তালা দিয়ে ,বাড়িতে আগুন লাগিয়ে দেয় সৎ ছেলেরা এমনি অভিযোগ ভুক্তভোগী মায়ের।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।ফায়ার সার্ভিস সূত্র জানায় কোন হতাহতের ঘটনা ঘটেনি আগুনের সুত্রপাত সংক্রান্তে প্রাথমিকভাবে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন