মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা 

সোমবার, ১৩ মে ২০২৪ | ৬:৪২ অপরাহ্ণ

রূপগঞ্জে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা 

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভেজালবিরোধী অভিযানে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৫শ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ১৩ মে

সোমবার  দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মুড়াপাড়া রাজ ঘাট এলাকার শাহীন বেকারীকে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার খাবার তৈরি করার কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা, মুড়াপাড়া নামা বাজারের ইসলামিয়া মিষ্টালন্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা, শুক্কুর আলী মিষ্টান্ন ভান্ডারকে একই দায়ে ২ হাজার টাকা ও অবৈধভাবে ফুটপাতে ফলের দোকান পাট বসানোর কারনে সড়ক আইনে ৫শ টাকাসহ মোট ৩২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারসহ বিএসটিআইয়ের সহকারী কর্মকর্তাসহ  আনসার ও পুলিশ সদস্যরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন