মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ | ৫:৪৩ অপরাহ্ণ

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার 

পূর্ব শত্রুতার জের ধরে মালেক মিয়া নামে এক জমি ব্যবসায়ী কে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শনি বার বিকেল ০৫ টার দিকে নরসিংদী থেকে ফেরার পথে গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড ডুলুরদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় তাকে বাঁচাতে গেলে তার ছোট ভাই সোহেল কেও পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।

রূপগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী মালেক বলেন,পারিবারিক শত্রুতার কারণে দীর্ঘদিন ধরেই আমাকে হত্যার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী সাকিল ও তার ভাই সাহিন । এই ব্যাপারে  রূপগঞ্জ  থানায়  অভিযোগ করা হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহলের ইন্ধনে তারা আমাকে ও আমার পরিবারের ওপর একের পর এক সন্ত্রাসী হামলা করছেন।

শনিবার বিকেলে আমি বাড়ি ফেরার পথে সাকিল ও তার ভাই শাহিন ওরফে টোক্কা অতর্কিতভাবে  আমার ওপর হামলা চালায়। এসময় আমার চিৎকার শুনে ছোট ভাই সোহেল ছুটে আসলে তাকেও তারা বেধরক মারধর করে। পরে ডাক চিৎকার স্থানীয় লোকজনের সহযোগীতায় আমাকে ও ছোট  ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রূপগঞ্জ ৫০  শয্যা বিশিষ্ট হাসপাতালের  মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস আইবি  বলেন, মালেক মাথায় গুরুতর আঘাত পাওয়ায় নাক দিয়ে রক্ত পরেছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক সাহা বলেন,হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন