মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ | ১০:২৪ অপরাহ্ণ

আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সোলায়মান হাসান:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাপের কামড়ে তামিম নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংহদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম একই গ্রামের দাউদুর রহমানের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে ডোবার সামনে খেলা করতে গেলে পাশের গোয়াল ঘরের পাশ থেকে একটি সাপ এসে তাকে কামড়ায়। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন