মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ | ২:২২ অপরাহ্ণ

রূপগঞ্জের দরিদ্র মানুষের  মধ্যে ঈদসামগ্রী বিতরণ

সোহেল কবির স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালপাড়া, মাইঝপাড়া, কুমারপাড়া, বাঘবের, টিনরসহ আশপাশের এলাকার সহস্রাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার অর্থায়নে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। বাঘবের বাজার মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন তাঁতিলীগের সভাপতি আলম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, আওয়মীলীগ নেতা মনিরুজ্জামান বাদশা,সামসুল প্রধান, আব্দুল্লাহ আল মামুন, বীরমুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান বাবু প্রমুখ।
পরে সহস্রাধিক দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন