শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলা – আহত ৫

শনিবার, ৩০ মার্চ ২০২৪ | ৪:৩৭ অপরাহ্ণ

সরকারি রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলা – আহত ৫

সোহেল কবির স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িয়াছনিতে ইউনিয়ন পরিষদের সড়ক বন্ধ করে টয়লেট নির্মাণে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। ২৯ মার্চ শুক্রবার সকালে উপজেলার বাড়িয়া ছনি এলাকায় ঘটে এমন ঘটনা।

হামলার শিকার আহমেদ আলীর ছেলে ওমর ফারুক বলেন, বহু যুগ ধরে আমাদের বাড়ির প্রবেশ পথে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইটের সলিং রাস্তা রয়েছে। ওই রাস্তা থেকে ইট উঠিয়ে নিয়ে গতকাল থেকে জোর করে টয়লেট নির্মাণ শুরু করে প্রতিবেশী আব্দুর রশিদ। এতে বাঁধা দিলে আজ সকালে প্রতিবেশী আব্দুর রশিদ, আরাফাত, ফরহাদ গং আমাকেসহ আমার পরিবারের আরও ৫জনকে যখম সহ এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এতে ৩ জন আইসিওতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন