মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রবিবার, ১৭ মার্চ ২০২৪ | ৭:৫০ অপরাহ্ণ

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয়  শিশু দিবস উদযাপন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ রবিবার উদযাপন করে। কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা। তারাবো পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সীমন সরকার, তারাবো পৌরসভা নির্বাহী প্রকশৌলী আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, তারাবো পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আমির হোসেন, লায়লা পারভীন প্রমুখ।
পরে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও নানা ইভেন্টে অংশগ্রহনকারী সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন