শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

শনিবার, ১৬ মার্চ ২০২৪ | ৭:০৯ অপরাহ্ণ

আড়াইহাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে কাপড় দিয়ে মুখ বেধেঁ ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারী রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটলেও শুক্রবার রাতে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করলে সাথে সাথে পুলিশ ধর্ষক সুজন মিয়া (৩১) কে গ্রেফতার করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ মামলার বরাত দিয়ে জানান, ধর্ষক সুজন মিয়া সোনারগাঁও উপজেলার পেকিরচর গ্রামের আশ্রাফ উদ্দিন ওরফে আশাবুদ্দিন এর ছেলে। সে পেশায় একজন অটো চালক হওয়ায় উপজেলার লতবদী গ্রামে আনোয়ার আলীর বাড়িতে ভাড়া থাকতো।

এদিকে ধর্ষিতা ওই শিশুটি একই বাড়িতে তার বাবা মায়ের সাথে ভাড়া থাকতো এবং সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

ঘটনার দিন রাত ৭ টায় শিশুটিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সুজন মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রঘুনাথপুর দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত জোড়া ব্রিজের রাস্তার পূর্বপাশে ঢালে নিয়ে কাপড় দিয়ে মুখ বেধেঁ জোরপূর্বক ধর্ষণ করে।

পরে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে ঘটনা ফাঁস হয়ে যায়। ওসি আরও জানান, ধর্ষক সুজন মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রভাবশালী মহলের আপোষ মীমাংসার করার কারণে মামলা করতে দেরী হয় বলে জানা গেছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন