মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনীয় প্রচারণা

বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি ২০২৪ | ৬:৩৫ অপরাহ্ণ

রূপগঞ্জে নৌকার  বিজয়ের লক্ষ্যে নির্বাচনীয় প্রচারণা

সোহেল কবির,স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা করা হয়। বৃহস্পতিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ০৫নং ওয়ার্ড পিতলগঞ্জ এ প্রচারণা করেন।

নারায়ণগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভূইয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ও নৌকার সমর্থকদের নিয়ে ভোট চেয়ে হ্যান্ড বিল বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি সজিব,রূপগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি রকিবুল ইসলাম রাজিব ,রূপগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ, মাঞ্জু মিয়া প্রমুখ।

‘আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের গণমানুষের নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক কে ভোট দিয়ে সবাই একসাথে নৌকাকে বিজয়ী করতে হবে। রূপগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।’




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন