মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নৌকার বিজয়ের লক্ষ্যে আনন্দ মিছিল

মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | ২:৫১ অপরাহ্ণ

রূপগঞ্জে নৌকার  বিজয়ের লক্ষ্যে আনন্দ মিছিল

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে নৌকা প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা করা হয়। মঙ্গলবার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ০৩ নং ওয়ার্ড কেন্দুয়া থেকে কাঞ্চন ভারতচন্দ্র হাই স্কুলে আনন্দ মিছিল করে সেখানে অবস্থান করে।

কাঞ্চন পৌরসভার জননন্দিত নেতা ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাইনিদ্দিন উপস্থিত হন। এ সময় আরো উপস্থিত ছিলেন শাহনেওয়েজ লিটন সাধারন সম্পাদক,
যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ বাতেন
ছাএ লীগ, সভাপতি মোঃ নাদিম মিয়া
সাধারণ সম্পাদক, মোঃ সাকিব মিয়া
সাংগঠনিক সম্পাদক- মোঃ আবু বায়হান,
এডভোকেট রফিকুল ইসলাম, মেম্বার, ওমর আলী, দেলোয়ার আজিজ সালেক সুমন, বাধন- আছরউনি কাঞ্চন পৌর ৩ নং ওয়াড
প্রমুখ।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জের গণমানুষের নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক কে ভোট দিয়ে
সবাই একসাথে নৌকাকে বিজয়ী করতে হবে। রূপগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।’




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন