রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্দরে সেলিম ওসমানের উঠান বৈঠকে ছাত্রলীগ নেতা মিশুকের যোগদান

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | ৮:৩৭ পূর্বাহ্ণ

বন্দরে সেলিম ওসমানের উঠান বৈঠকে ছাত্রলীগ নেতা মিশুকের যোগদান

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের পক্ষে অয়ন ওসমানের নির্দেশনায় বিপুল সংখ্যক নেতাকর্মীসহ মিছিল নিয়ে উঠান বৈঠকে যোগদান করছে মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশুকসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় মিছিল থেকে নেতাকর্মীরা ভোট চেয়ে উন্নয়ন মূলক বিভিন্ন স্লোগানে-স্লোগানে আনন্দ উল্লাসে মুখরিত হয়ে মেতে ওঠে নেতাকর্মীরা। এলাকা জুড়েও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
শনিবার সন্ধ্যায় বন্দরের দড়ি-সোনাকান্দা এলাকায় নাসিক ১৯-২০-২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে যোগদান করেন তারা। ওই সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা সজল মন্ডল, হৃদয় দাশ, সাজোয়ার, নির্জন, তন্ময় ও জুবায়ের প্রমূখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন