মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জাতীয় পার্টির সাইফুল ইসলাম এর নির্বাচনী ফরম জমাদান সম্পন্ন

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | ৭:৩৩ অপরাহ্ণ

রূপগঞ্জে জাতীয় পার্টির সাইফুল ইসলাম  এর নির্বাচনী ফরম জমাদান সম্পন্ন

সোহেল কবির, স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের বিপরীতে ৩০ নভেম্বর বুধবার দুপুরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের কাছে ফরম জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

এ সময় নেতা কর্মীরা লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিলসহ স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরী করেন। এ আসনে এ পর্যন্ত ৯ জন প্রার্থীর ফরম নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি দেশ ও ইসলাম ধর্মের খেদমতে কাজ করেছেন। রূপগঞ্জেরও বহু উন্নয়ন করেছেন। আমরা ওই আদর্শে রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করবো। দলমত নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দেব। তাই ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন