সোহেল কবির,স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান স্থানীয় সংসদ গোলাম দস্তগীর গাজী। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভূঁইয়া। দলের দূঃসময়ে তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। তিনি এ পর্যন্ত সফলভাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম ক্রয় করলেও কেন্দ্রের সিদ্ধান্তে তাকে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়নী। দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থমনে তিনি এবারে নৌকা প্রতিকে নির্বাচনের সিদ্ধান্ত অটুট থেকে দলীয় নমিনেশন ক্রয় করলেও দল যথাযথ মুল্যায়ন না করায় বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন। তিনি গত ২৭ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগ পত্র জমা দিয়ে পদত্যাগ করেন। গত ২৮ নভেম্বর নির্বাচনের উৎসব মুখর পরিবেশে রূপগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের কাছে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় তার সমর্থিত নেতা কর্মীরা মিছিল সহ স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরী করেন। এ আসনে এ পর্যন্ত মোট ৪ জন প্রার্থীর ফরম নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
একান্ত সাক্ষাৎকারে মোঃ শাহাজাহান ভুুঁইয়া বলেন, আওয়ামী লীগ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থীতার সুযোগ রাখেছে বিধায় আমি নেত্রীকে ধন্যবাদ জানাই। মার্কা পেলে হয়তো মানুষ মার্কা দেখে ভোট দিতো, এতে আমার নিজের জনপ্রিয়তা যাচাই হতো না। এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ থাকায় আমি আমার যোগ্যতা ও মানুষের কাছে গ্রহণ যোগ্যতার প্রমাণ দিতে পারবো বলে আমি মনে করি। দেশের সার্বিক পরিস্থিতি ও সুষ্ঠ নিবার্চন হলে আমার বিশ্বাস আমি বিপুল ভোটে জয়ী হয়ে রূপগঞ্জ আসন থেকে নির্বাচিত হবো।