মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জাপা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ফরম জমাদান সম্পন্ন

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | ৫:২২ অপরাহ্ণ

রূপগঞ্জে জাপা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ফরম জমাদান সম্পন্ন

সোহেল কবির,স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের বিপরীতে ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হকের কাছে ফরম জমা দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়া। এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। একইদিনে উৎসব মূখর পরিবেশে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফরম জমা দিয়েছেন। এ সময় নেতা কর্মীরা লাঙ্গল প্রতীক নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মিছিলসহ স্লোগান দিয়ে নির্বাচনী আমেজ তৈরী করেন। এ আসনে এ পর্যন্ত ৬ জন প্রার্থীর ফরম নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এ সময় শাহাজাহান ভুুঁইয়া সাংবাদিকদের বলেন, আওয়ামীলীগ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীতার সুযোগ রাখায় আমি এবার বর্তমান সাংসদের বিপরিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করবো। এ সময় তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে রূপগঞ্জকে আধুনিক ও মডেল হিসেবে গড়ে তুলবো। পরে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি দেশ ও ইসলাম ধর্মের খেদমতে কাজ করেছেন। রূপগঞ্জেরও বহু উন্নয়ন করেছেন। আমরা ওই আদর্শে রূপগঞ্জের ব্যাপক উন্নয়ন করবো। দলমত নির্বিশেষে সবাইকে সমান গুরুত্ব দেব। তাই ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন