শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | ৪:০৭ অপরাহ্ণ

রূপগঞ্জে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে  ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সোহেল কবির স্টাফ রিপোর্টার

পুলিশই জনতা, জনতাই পুলিশ” শ্লোগানে সামনে নিয়ে ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যেগে
“ওপেন হাউজ- ডে” তে পুলিশ পরিবহন শ্রমিক, সাংবাদিক ও সাধারণ মানুষের সাথে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান প্রতিপাদ্য ছিলো “পুলিশই জনতা, জনতাই পুলিশ” সড়ক দুর্ঘটনা হ্রাস্ মাদক, চোরাচালান নির্মূল, সন্ত্রাসী কার্যক্রম রোধ, মহা- সড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতা।

বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় পুলিশ ক্যাম্পের কনফারেন্স রুমে ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ মোল্লা এর সভাপতিত্বে আশরাফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ-ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডঃ আব্দুল আউয়াল মোল্লা, গাউছিয়া নূর হোসেন সুপার মার্কেট জামে মসজিদের ইমাম হাফেজ ওমর ফারুক, সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ,সাংবাদিক সোহেল কবির,সাংবাদিক নুরে আলম ভুইয়া আকাশ, গোলাকান্দাইল ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি হাফেজ মাওলানা নেওয়াজ রফিক, সাধারন সম্পাদক তালাল, বাবুল, ভুলতা স্বেচ্ছাসেবক টিম লিডার রাকিব হাসান প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক, সাংবাদিকসহ ও সাধারণ জনতা।

বক্তরা সভায় প্রধান প্রতিপাদ্য নিয়ে যেমন সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক, চোরাচালান নির্মূল, সন্ত্রাসী কার্যক্রম রোধ, মহা- সড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জন সচেতনামূলক বক্তব্য দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন