মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী মহাসম্মেলন

হাফেজ মাওলানা গোলাম মোস্তফা সিরাজী

বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | ৫:০৬ পূর্বাহ্ণ

রূপগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী মহাসম্মেলন

রূপগঞ্জের মুড়াপাড়ায় মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নতিকল্পে দুই দিন ব্যাপী ৪৫ তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা।

আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (৭ ও ৮ ডিসেম্বর) মঙ্গলখালী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ ইসলামী মহাসম্মেলন ও উপজেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে প্রথম দিন বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) সকাল ৮ টায় উপজেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক ক্বারী আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম।

মঙ্গলখালী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো: আ: জাব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভূইয়া।

প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন,আলহাজ্ব মোঃ হায়দার আলী মেম্বার, আলহাজ্ব আল আমিন সরকার, মোঃ আয়নাল হোসেন, মোঃ হাসান আলী, হাজী নবী হোসেন, মোঃ আঃ লতিফ ও মোঃ আঃ সাত্তার।

এছাড়াও বিশেষ আকর্ষন হিসেবে উক্ত মাদ্রাসার প্রাক্তন হাফেজ ছাত্র ও পঞ্চম শ্রেণী সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে।

দ্বিতীয় দিন শুক্রবার (৮ ডিসেম্বর ) এ ইসলামি মহাসম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুজুর্গানে দীন ও ইসলামি চিন্তাবিদগন বয়ান করবেন।

মঙ্গলখালী শিশুসনদ এতিমখানার সভাপতি আলহাজ্ব মো. আরব আলীর সভাপতিত্বে ও আলহাজ্ব হযরত মাওলানা ইউসুফ ফরিদী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সিম গ্রুপের পরিচালক এ,এস,এম রাইসুল হাসান সোয়েব।

প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মোফাচ্ছিরে কোরআন ও সাইন্স ল্যাবরেটরী জামে মসজিদের খতিব-আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাসান জামিল।

বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন,আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মোফাচ্ছিরে কোরআন ও সোনারগাঁ দাওয়াতুল হক মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফি ও গুলশান বাটারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ মাছুম বিল্লাহ্ তাবারক।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন,আলহাজ্ব ডাঃ আঃ আজিজ ভূইয়া, ইঞ্জিঃ শরিফুল আজম (জুয়েল),মোঃ ছাইদুর রহমান,মোঃ মানিক, মেম্বার,ইঞ্জিনিয়ার রায়হান মিয়া রনি, কাকন মাহমুদ খোকন,মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া,মোঃ মিজানুর রহমান (মিঠু), মোঃ সিরাজুল ইসলাম,আতিকুর রহমান ও মোঃ লোকমান হোসেন।

যথা সময়ে উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতের অশেষ সোয়াব হাসিলের সার্থে মাহফিলকে সফল ও সাধ্যমত সহযোগিতার জন্য দেশী-প্রবাসী সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন