মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ | ১১:২০ অপরাহ্ণ

রূপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

সোহেল কবির,স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী ড্রেজারের পাইপ মেরামত করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয় আরও দুইজন।

শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ময়মনসিংহের ফুলবাড়ী থানাধীন রাধাকানাইয়া এলাকার সাহেদ আলীর ছেলে বাবুল মিয়া (৪২) ও ভোলার দক্ষিণ আইছা থানাধীন পাঁচ কপাট এলাকার বাগন আলীর ছেলে সোহাগ (২৬)।

সানরাইজ ড্রেজারের দায়িত্বরত কর্মকর্তা আব্দুর রহিম জানান, সকালে স্থানীয় এমায়েত হোসেনের অধীনে চালিত সানরাইজ ড্রেজারের পাইপ লাইন মেরামত করছিলেন পাঁচ শ্রমিক। এসময় পাইপ ওয়েল্ডিং করাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় চারজন। সঙ্গে সঙ্গে তাদেরকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়া ও সোহাগকে মৃত বলে ঘোষণা করেন। আহত খোরশেদ ও সহিদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে দায়িত্বরত চিকিৎসক ডা. সুরঞ্জন রায় বলেন, হাসপাতালে চারজন ব্যক্তিকে আনা হয়েছে। তাদের মধ্যে ২ জন পথেই মারা গেছেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসাধার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন