শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় বিএনপির মহাসমাবেশে মহিলা দল নেত্রী পারভিনের শোডাউন

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ | ৯:৩১ অপরাহ্ণ

ঢাকায় বিএনপির মহাসমাবেশে  মহিলা দল নেত্রী  পারভিনের শোডাউন

ঢাকায় বিএনপির মহাসমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার বিএনপির অসংখ্য নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউনে মহাসমাবেশে যোগদান করেছেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়পল্টনের সামনে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, ১দফা দাবি মানতে হবে ও সরকারের পদত্যাগসহ গনতন্ত্র ফিরিয়ে আনতে হবে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পারভিন আক্তার সকলকে কর্মসূচী সফল করার আহবান জানান। তিনি বলেন, শেখ হাসিনার প্যাদত্যাগ ছাড়া এই সংকট দূর হবে না। আজকের সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার করা হয়েছে। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন