সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ বাসীকে শার্রদীয় শুভেচ্ছা জানিয়েছেন দূর্জয় সেন পলাশ

বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | ২:৫১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ বাসীকে শার্রদীয় শুভেচ্ছা জানিয়েছেন  দূর্জয় সেন পলাশ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।

এই পূজা উপলক্ষে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন, জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে দূর্যয় সেন পলাশ

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দূর্গাপূজা শুধু  হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। মা দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ – শোক, জরা – ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন