ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনে বিশাল মিছিল নিয়ে যোগদান করে মোগরাপাড়া ইউনিয়ন সভাপতি প্রার্থী হৃদয় প্রধান। ত্রি-বার্ষিক এই সম্মেলনে থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ কমিটির প্রার্থীদের নাম তুলে দেন থানা আওয়ামী লীগের নেতারা, কেন্দ্রীয় নেতাদের কাছে। অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে কেন্দ্রীয় নেতারা জানান।
এতে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি প্রার্থী হিসেবে হৃদয় প্রধান তাঁর নাম উপস্থাপন করে। এর আগে উক্ত সম্মেলনকে কেন্দ্র করে সোমবার সকাল ১১ টার সময় আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগানে বিশাল একটি মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করেন হৃদয় প্রধান।
এ সময় তার পক্ষে দলীয় একাধিক নেতাকর্মী
সহ প্রায় এক হাজার ঊর্ধ্বে সমর্থক তার মিছিলে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগের মোগরাপাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, যুবলীগের পারভেজ,
ছাত্রলীগের মোগরাপাড়া ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক লীগের সমর্থক সুমন, ফয়সাল সহ আরো অনেকে।
হৃদয় প্রধান বলেন, আমি ব্যক্তি স্বার্থের উর্ধ্বে গিয়ে সমাজের মানুষের জন্য কিছু করতে চাই। এ উদ্দেশ্য নেই রাজনীতিতে যোগদান করেছি। এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ও কর্মকাণ্ডে , মিটিং মিছিলে নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করেছি। আমি সকলের দোয়া সমর্থন ও ভালোবাসা কামনা করছি। যাতে সামনের দিনগুলোতে সমাজ ও মানুষের থেকে ভালোবাসা অর্জন করতে পারি।