মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মহা উৎসবে পালিত

শনিবার, ২৪ জুন ২০২৩ | ৪:৫১ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মহা উৎসবে পালিত

শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ” আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়, স্লোগানে মুখরিত ছিল সোনারগাঁ আওয়ামী লীগের জন্মবার্ষিকীতে। গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নেতা-কর্মী ও সমর্থকদের মুজিবীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন ।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৩ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা মোগরাপাড়া চৌরাস্তা দলীয় কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড, শামসুল ইসলাম ভূঁইয়া, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

এ সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালীতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগ কার্যনির্বাহী সংসদ প্রস্তাবিত কমিটির সহসভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সহসভাপতি নাসরিন সুলতানা ঝরা, যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নান্নু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল নিলু, মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর ইসলাম রুমা, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সদস্য শাহবুদ্দিন শাবু, মাহমুদা আক্তার ফেন্সি, যুবলীগের মোগরাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী হৃদয় প্রদান,সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন