সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

না’গঞ্জে গ্যাস সংকট সমাধানে এনডিবির চুলা মিছিল

শুক্রবার, ১২ মে ২০২৩ | ৮:৫৩ অপরাহ্ণ

না’গঞ্জে গ্যাস সংকট সমাধানে এনডিবির চুলা মিছিল

কঠোর আন্দোলনের হুশিয়ার মোমিন মেহেদীর

বিশেষ প্রতিনিধি।। 
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জবাসীর চুলা মিছিল হলো লাল কার্ড, এরপরও যদি দুর্নীতিবাজ তিতাস গ্যাসের কর্মকর্তা আর জনপ্রতিনিধিরা গ্যাস সংকট সমাধানে কোন ধরনের উদ্যোগ না নেয়, তাহলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি করেন। গ্যাস সংকট সমাধানের দাবিতে নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত চুলা মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। 

১২ এপ্রিল (শুক্রবার) সকালে মহানগর কমিটির আয়োজনে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নতুনধারার চেয়ারম্যানের অর্থনৈতিক উপদেষ্টা আলতাফ হোসেন রায়হান।

প্রধান বক্তা ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। সংহতি প্রকাশ করেন দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সোনিয়া দেওয়ান প্রীতি। 

নারায়ণগঞ্জ মহানগর নতুনধারার সমন্বয়ক ডা. নূরজাহান নীরার সভাপতিত্বে ও মনির জামানের সঞ্চালনায় কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন নতুনধারা নারায়ণগঞ্জ মহানগর সদস্য আল আমিন বৈরাগী, মামুন রায়হান, ইকবাল হোসেন রোমেছ, জহিরুল ইসলাম প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নারায়ণগঞ্জ জেলাবাসীর গ্যাস সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে কোটি কোটি টাকা খরচ করে তিতাস গ্যাস অফিস পরিচালনা বন্ধ করার দাবিতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি করেন। এছাড়াও গ্যাস ও জালানি প্রতিমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদানসহ তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও কর্মসূচিরও ঘোষনা  দেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।j




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন