মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শীতলক্ষ্যায় নৌকা ডুবে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | ২:৪০ পূর্বাহ্ণ

শীতলক্ষ্যায় নৌকা ডুবে নিখোঁজ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পাথরবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখেঁাজের দুইদিন পর ওশানা (১২) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাতটায় উপজেলার বানিয়াদী স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল দুপুরে পরিবারের সাথে বেড়াতে যাওয়ার উদ্দেশে বেরিয়ে শীতলক্ষ্যায় খেয়া পারাপারের সময় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয় ওশানা।

নিহত ওশানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাঈদের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প ম শ্রেনীর ছাত্রী ছিল।

এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ রূপগঞ্জ থানায় মামলা করলে পুলিশ বাল্কহেডের চালকসহ চারজনকে গ্রেপ্তার করে।

ইছাপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মাহবুব আলম জানান, গত ২৬ এপ্রিল দুপুর আড়াইটার দিকে বানিয়াদী খেয়াঘাট পারাপারের সময় পাথরবাহী বাল্কহেডের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়।

এ সময় স্থানীয় মাঝিরা দুবে যাওয়া নৌকার মাঝিসহ যাত্রীদের দশজনের মধ্যে নয়জনকে উদ্ধার করলেও শিশু ওশানা নিখেঁাজ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধারের চেষ্টা করেও ওশানার সন্ধান পায়নি।

তিনি আরও জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশ থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন