মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | ৭:২৮ পূর্বাহ্ণ

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

রূপগঞ্জের চনপাড়া পূর্নরবাসন কেন্দ্রে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন পথচারী ও তিনি শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন- পৃথক কারখানার শ্রমিক মো. সানি (১৭), পারভেজ (২১), মো. রুমান (১৮) এবং পথচারী স্থানীয় বাসিন্দা ইমন (২২)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধা্র করে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সংঘর্ষের শুরু হয়। এ সময় সাধারণ মানুষের বাড়ি ঘর ও দোকানপাটেও লুটপাট ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চানপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার নিয়ন্ত্রণ করতো ইউপি সদস্য ও চনপাড়া পূর্নরবাসন কেন্দ্রের ডন হিসাবে খ্যাত বজলুর রহমান বজলু । গত কয়েক দিন আগে বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর থেকেই চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আধিপত্য নিজেদের দখলে নিতে জয়নাল গ্রুপ, শমসের গ্রুপ ও শাহাবুদ্দিন গ্রুপ উঠে পড়ে লেগেছে। আর চনপাড়া দখলকে কেন্দ্র করে ওই ৩ গ্রুপ আলাদাভাবে বিভিন্ন সময় সশস্ত্র মহড়া দিয়ে আসছে।

আধিপত্য বিস্তার কেন্দ্র করে সকালে জয়নাল গ্রুপের সঙ্গে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ শুরু হয়।
এদিকে ঢামেকে চিকিৎসাধীন আহতরা বলেন, তারা চনপাড়ায় থাকেন। সকালে স্থানীয় কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় তারা সেখান দিয়ে কাজে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। সংঘর্ষের কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না বলে দাবি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, সম্রাট ও রুমানের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আর সানির পুরুষাঙ্গের পাশে গুলির চিহ্ন দেখা গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে আসছে, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন