মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

রবিবার, ০৯ এপ্রিল ২০২৩ | ৯:২৯ পূর্বাহ্ণ

রূপগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

চাল, ডাল, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে রূপগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় বেলা ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল হক রিপনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড মাহফুজুর রহমান হুমায়ুন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সানাউলাহ, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিলাহ, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, শ্রমিক দলের সভাপতি শাহআলম কনক, উপজেলা জাসাসের সভাপতি একে এম সুমন, মনির মেম্বার, আব্দুল জলিল, শুক্কুর মাহমুদ, হাফিজুর, রাজিবসহ বিএনপির সকল অঙ্গসংঘঠনের নেতাকর্মীবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন