ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তিন গনমাধ্যমকর্মি ফাহাদুল ইসলাম, শাহরুখ, আনিস । সংবাদকর্মী গন বলছে, কিছু সংবাদমাধ্যকে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে, যা পক্ষপাতদুষ্টতার নিদর্শন। এই ক্ষেত্রে সাংবাদিকদের কোনো বক্তব্য নেয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি।
এবিষয়ে তিন গনমাধ্যমকর্মি থেকে জানা যায় গত ২৬ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ শাহজাহান ও পিয়ার আলি নামের ৬ তলা ভবনে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ ফ্লাট ভাড়া দিয়ে রমরমা বাণিজ্য করে যাচ্ছে আপন সহদোর দুই ভাই। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা সরেজমিন দেখে যাওয়ার অনুরোধ করে। পরে শাহজাহান এর স্ত্রী তাঁদের সাথে অবৈধ গ্যাস সংযোগের কথা স্বীকার করে এবং বিষয়টি কাউকে তথ্য না দেয়ার অনুরোধ করে। শুধু তাই নয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ দের সমন্বয় করে চালিয়ে যাচ্ছে বলে জানান। শাহজাহান এর স্ত্রী ঐ এলাকারই মেয়ে তাই সাংবাদিকদের আকুতি মিনতি করে সংবাদ প্রকাশ না করার বিশেষ অনুরোধ করে। পরে শাহজাহান অনুপস্থিত এর কারণ দেখিয়ে তার স্ত্রী পরে দেখা করার একটা সময় বলে। সে অনুযায়ী সাংবাদিকগন যোগাযোগ করলে ঐ মহিলার স্বামী শাহজাহান সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করে ও বলে আপনারা কেন ফোন দিয়েছেন। আমার বাড়িতে কেন আসছেন। কী চান আপনারা। এই সমস্ত বাজে মন্তব্য করে।
এরপর তিনি তার নিকটতম আত্মীয় সাংবাদিক মোক্তার সাথে বিষয় টা আলোচনা করলে তিনি তার পরিচিত সাংবাদিকদের সাথে আলাপকালে কেও শত্রুতা বসত উদ্দেশ্য মূলক ব্যক্তিগত আক্রোশ মিটানোর জন্য
এছাড়াও সাংবাদিকদের এর বিরুদ্ধে আরও অনেক মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।
এই ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন প্রচারণা কে সাংবাদিকদের দমিয়ে দেয়ার একটি হীন প্রচেষ্টা। তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করায় সাংবাদিক গন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।