ফাহাদুল ইসলাম সোনারগাঁ প্রতিনিধিঃ
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পতিতা তাছলিমা (২২) ম্যানেজার জহিরুল ইসলাম ( ৩০) কে আটক করেছে থানা পুলিশ। তাসলিমা দাউদকান্দি থেকে আসে বলে পুলিশ কে জানায়।
বুধবার (২৯ মার্চ ) দুপুরে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশ পিরোজপুর আবাসিক হোটেল থেকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানায়, নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের হাইওয়ে রোডের পাশে অবস্থিত তাজু মোল্লা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মেট্রো ইন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সাড়ে তিনটায় দিকে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালায়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাছলিমা আক্তার (২২) ও মোঃ জহিরুল ইসলাম (৩০) নামে হোটেলের ম্যানেজার কে আটক করে থানায় নিয়ে আসে।
সোনারগাঁ থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অভিযান চালায়। এ বিষয়টি এস আই ইমরান হোসেন নিশ্চিত করেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহাবুব আলম জানান, এ হোটেলে অনৈতিক কার্যক্রম চলে এমন সংবাদ পেয়ে এসআই ইমরানের নেতৃত্বে একটি দল পাঠিয়ে অভিযানটি পরিচালনা করানো হয় এবং সেখান থেকে এক পতিতাসহ ম্যানেজারকে আটক করা হয়। প্রচলিত আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।