শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ | ৩:৫৪ অপরাহ্ণ

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক মৎস্যচাষীর পুকুরে বিষ দিয়ে ৪০থেকে ৪৫ মণ মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর কালিয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী সুমন প্রধান জানান, গত ৮ মাস আগে তিনি পূর্ব বেহাকৈর কালিয়াভিটা গ্রামের ৭ বিঘার জমির একটি পুকুরে বিভিন্ন জাতের ২৫ মণ মাছের পোনা ছাড়েন। সব মিলিয়ে তার পুকুরে ১০০ থেকে ১২০ মণ মাছ ছিল। কিছু দিনের মধ্যে মাছ গুলো বিক্রি করার কথা ছিল। বৃহস্পতিবার রাতে পুকুরে মাছের খাবার দিতে গেলে তিনি দেখেন, মাছ গুলো ভেসে উঠছে। এতে তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সুমন প্রধান অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরে পূর্ব বেহাকৈর কালিয়াভিটার জমির আলী মাস্টারের ছেলে হুমায়ুনের সঙ্গে বিরোধ চলছে তার। হুমায়ুন তার পুকুরের মাছ মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন। তিনি ও তার লোকজনই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন বলেন, ‘আমরা এই কাজ করিনি। আমরা করলাম নাকি তৃতীয় পক্ষ করল, তদন্ত করে দেখেন।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন