সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্প অর্পণের সময় বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্যে বলেন, ১৭ মার্চ যেন একটি স্বাধীন দেশের জন্ম দিবস। কারণ এই মহৎ দিনটি হলো স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, অদম্য সাহসী, চিরসংগ্রামী এক মহামানবের জন্ম দিবস। তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এ কথা নিশ্চিতভাবেই বলা যায়, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক শব্দ। বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবোজ্জ্বল এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলার স্বাধীন রক্তিম সূর্যের উদয় হয়েছিল। সেদিন শেখ লুৎফর রহমান ও শেখ সায়েরা খাতুনের কোল আলোকিত করে এই পৃথিবীতে এসেছিলেন বাঙালির মুক্তির মহানায়ক, অসহায় এবং শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির দিশারি, আশা-ভরসার কেন্দ্রবিন্দু, বিশ্বনেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালিরা বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ অর্জন করেন। এই স্বাধীনতা প্রত্যেক বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ও অর্জন। স্বাধীনতা নামক এই সর্বশ্রেষ্ঠ অর্জন বাঙালির জীবনে কোনোদিনই সম্ভব হতো না।
আজকের এই দিনকে স্মরণীয় করে রাখার জন্য যুবলীগের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়, দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন। মাদ্রাসার হাফেজদের মাধ্যমে কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত। বিশাল বড় কেক কেটে জন্মদিন উৎসব উদযাপন করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় এ দিবস পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান এ্যাড,সামসুল ইসলাম ভূঁইয়া সভাপতি সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ, সোনারগাঁ উপজেলা পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু সভাপতি, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ, জনাব আলী হায়দার, সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ। নাসরিন সুলতানা ঝরা, সাবেক সাংগঠনিক সম্পাদক যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটি। নাজমুল রহমান সজিব সাধারণ সম্পাদক সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ। শফিকুল ইসলাম সাগর, সভাপতি মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ। রিদয় প্রধান, সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী। এছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন।