শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে রোজিনা (৩৪) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় খেলার মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। তার জন্মস্থান নারায়ণগঞ্জে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে জানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। নিহতের সঙ্গে থাকা স্মার্টকার্ডের মাধ্যমে পরিচয় জানা সম্ভব হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানায় আনা হয়েছে। কিছুক্ষণ পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন