শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে পরিত্যক্ত জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার

বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ৩:৫৮ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে পরিত্যক্ত জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁয়ে রুবেল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম সুমন জানান, মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত একটি জায়গায় রুবেলের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন