মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ৩:৫৫ পূর্বাহ্ণ

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে রাকিব হত্যা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তারা হলো- রূপগঞ্জের গোলাকান্দাইলের মৃত আছমত আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও আলমগীর হোসেনের ছেলে ইলিয়াস হোসেনকে (২৪)।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। এরআগে মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিআইডির তদন্তকারী কর্মকর্তার কাছে তাদের হস্তান্তর করে র‍্যাব।
মামলার বরাত দিয়ে র‍্যাব জানায়, ভিকটিম রাকিব হোসেন রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় তার বোন আখি আক্তারের নির্মাণাধীন ভবন দেখাশুনা করতেন।

স্থানীয় কুখ্যাত সন্ত্রাসী ও চঁাদাবাজগ্রুপ জাকির গ্রুপের লিডার জাকির হোসেন ও ইলিয়াস হোসেনসহ তাদের অন্যান্য সহযোগীরা ভিকটিম রাকিবের কাছ থেকে তার তত্ত্বাবধানে ওই নির্মাণাধীন ভবনের জন্য চঁাদা দাবি করে।

ভিকটিম রাকিব চঁাদা দিতে অস্বীকৃতি জানায়। এতে জাকির গ্রুপ রাকিবের ওপর ক্ষুব্ধ হয়। গত ২১ সেপ্টেম্বর রাতে রাকিব গোলাকান্দাইল পূর্বপাড়া হান্নানের চায়ের দোকানে অবস্থান করাকালে আসামি জাকির ও ইলিয়াসসহ জাকির গ্রুপের অন্যান্য সদস্যরা মিলে অতর্কিতভাবে হামলা করে।
আসামিদের কাছে থাকা দেশীয় অস্ত্র দিয়ে নৃশংসভাবে ভিকটিম রাকিবকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে তারা। ওই ঘটনায় ভিকটিমের বোন আখি আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বর্ণিত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে র‍্যাব জানিয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন