শহরের ৫ নং মাছ ঘাটের ইজারাদারের ক্যাশিয়ারকে কুপিয়ে প্রায় আড়াই লাখ টাকা ও ২টি মোবাইল ফোন নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৫ টায় শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে তার শরীরে ৩৬ টি সেলাই দেয়া হয়। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা গেছে ।
এ ঘটনায় টহলরত পুলিশ হামলাকারি একজনকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।