শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাখাওয়াত-টিপুকে বন্দর থানা বিএনপির আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা

শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | ১২:৫৪ পূর্বাহ্ণ

সাখাওয়াত-টিপুকে বন্দর থানা বিএনপির  আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবগঠিত বন্দর থানা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার ( ৯ মার্চ ) সন্ধ্যায় এড. সাখাওয়াত হোসেন খানের চেম্বারে এসে সৌজন্য সাক্ষাৎ করেন বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা। পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এবং মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক নুর মোহাম্মদ পনেছ ও সদস্য সচিব নাজমুল হক রানার নেতৃত্বে শুভেচ্ছাকালে আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপি’র আসাদুজ্জামান বাদল, নাছির উল্লাহ্ টিপু, ইকবাল হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, মো. সেলিম, সোহেল খান বাবু, মাসুদ রানাসহ বন্দর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন