শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁওয়ে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:১৩ অপরাহ্ণ

সোনারগাঁওয়ে বিএসটিআই’র মোবাইল কোর্টে ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে  জরিমানা

খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি বিএসটিআই এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায়  মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ মোবাইল কোর্ট পরিচালনার সময়-(১) সরমালাই মিষ্টি ও বেকারী, পন্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীণেরসহ প্রয়োজনীয় তথ্যাদি না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪/৪১ ধারায় এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন ও মানুষের জীবনের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় (২) শাওন ভ্যারাইটিজ মোড়কে পন্যের পরিচিতিসহ অন্যান্য তথ্য না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪/৪১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। (৩) মিঠাই মিষ্টি ও বেকারি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সোনারগাঁয়ে চৌরাস্তা এলাকায় বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে সতর্ক করা হয়।

ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন রাবিকা সুলতানা ফিল্ড অফিসার বিএসটিআই ঢাকা, ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সহকারী কমিশনার ভূমি জনাব ইব্রাহিম । মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতায় সোনারগাঁ থানা পুলিশ এস আই নুরুল ইসলাম ও ফোর্স সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন