শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুবদলের প্রথম সদস্য নির্বাচিত হওয়ায় সাদেককে যুবদল নেতা খোরশেদের শুভেচ্ছা

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৫ পূর্বাহ্ণ

যুবদলের প্রথম সদস্য নির্বাচিত হওয়ায়  সাদেককে যুবদল নেতা খোরশেদের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেককে প্রথম সদস্য নির্বাচিত করার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া।

এক বিবৃতিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে খোরশেদ আলম ভুঁইয়া বলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। রাজপথের আন্দোলনের সাহসী নেতা সাদেকুর রহমান সাদেককে এই কমিটিতে মূল্যায়ান করা হয়েছে । যুবদলের নতুন কমিটির নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরো বেগবান হবে।

প্রসঙ্গত: বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৫১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় যুবদলের নতুন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেককে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন