মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১:১৮ পূর্বাহ্ণ

রূপগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রূপগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মো. নাঈম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার দিবাগত রাতে চনপাড়া পুনর্বাসন প্রকল্পের ৪ নং ব্লকে অভিযান চালায়।

এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নাঈম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি মতে তার ভাড়া বাসার ২য় তলায় শয়ন কক্ষে রাখা প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নাঈম ওই এলাকার মো. মিন্টু মিয়া ওরফে লাল মিন্টুর ছেলে।

জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) এর আড়াইহাজার ও রূপগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত নাঈম দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা হইতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রুপগঞ্জ থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রয় করিয়া আসিছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন