মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর

মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৪৩ অপরাহ্ণ

রূপগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর

মো.আবু কাওছার মিঠু :

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শোক দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না (১৬) বছরের এসএসসি পরীক্ষার্থী আতিকুল ইসলামের ।

সে রূপগঞ্জ উপজেলা কমপ্লেক্সের শহীদ মিনারে ফুল দিয়ে গত ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১টায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ খেয়া ঘাটের অদুরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

তাকে উদ্ধার করে আশিয়ান মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সে রূপগঞ্জের বাগবের এলাকার কর্ডোভা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। তার বাড়ি রূপগঞ্জ ইউনিয়নের মুশরী এলাকায়। তার পিতার নাম আব্দুল মান্নান।###




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন