সোনারগাঁ উপজেলা রুরাল জার্নালি ফাউন্ডেশন (আরজেএফ) নবগঠিত কমিটির সদস্যবৃন্দ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারী) সন্ধায় নব গঠিত কমিটির সভাপতি হাজী হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ফাহাদুল ইসলামের নেতৃত্বে ক্লাবের সাংবাদিকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রথমে ক্লাবের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ওসি মাহাবুব আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের পর, সদস্যদের পরিচিতি শুরু করে এক এক করে সকলের নব কমিটির পদ ও কর্মরত গণমাধ্যমের নাম শেষে সোনারগাঁয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময়ে শুরু হয়। দীর্ঘ সময় মতবিনিময়ের পর ওসি মাহাবুব আলম উপস্থিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে যেকোনো সহযোগিতার জন্য ওসিকে স্মরণ করার আহ্বান জানান। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কোন বাধার সম্মুখীন হলে কঠিন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাংবাদিকদেরকে সমাজের দর্পণ বলে হুশিয়ারির সাথে ও বিচক্ষণতার সাথে সংবাদ সংগ্রহের জন্য উপদেশ দেন। তিনি সকল পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে আছেন ও থাকবেন বলে দীর্ঘ আশ্বাস দেন। তিনি দীর্ঘ সময় সাংবাদিকতার পেশায় জড়িত ছিলেন বলে এ পেশার মর্যাদা ও গুরুত্ব জানেন বলেও অবগত করেন। আপনারা নির্বিঘ্নে সততার সাথে কাজ করে যান সরকার আপনাদের পাশে, প্রশাসন ও আপনাদের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- কমিটির সাংগঠনিক সম্পাদক, মোঃ মাসুম, দৈনিক অপরাধ রিপোর্ট সোনারগাঁ প্রতিনিধি, মোঃ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক, দৈনিক যুগান্তরের আড়াইহাজারে প্রতিনিধি, মোঃ রাজু আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক প্রভাত গজারিয়া প্রতিনিধি, মোঃ রবিন, কার্যকরী সদস্য, দৈনিক কাগজ কলম সোনারগাঁ প্রতিনিধি, মোসাম্মৎ রেশমা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক রুদ্র বাংলা, সোনারগাঁ প্রতিনিধি, মোহাম্মদ আসাদ, অর্থ বিষয়ক সম্পাদক, দৈনিক রুদ্র কন্ঠ, মোঃ রানা, সদস্য, দৈনিক রুদ্র কন্ঠ, ক্যামেরা পারসন সহ অন্যান্য সদস্যবৃন্দ।