শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের নতুন ক‌মি‌টি গঠন

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ | ১২:১৭ পূর্বাহ্ণ

রূপগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের নতুন ক‌মি‌টি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুরসালিন হাসান এর সঞ্চালনায় রূপগঞ্জ থানার “থানা সম্মেলন ২০২৩” অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার (২৩ জানুয়ারি) বি‌কে‌লে গাউছিয়া ঘরোয়া কমিউনিটি সেন্টারে আয়ো‌জিত এ সম্মেল‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা ব্যবস্থায় সংকট সমাধানের জন্য প্রযুক্তিনির্ভর বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতার অবক্ষয় রোধে সকল শিক্ষার্থীর জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে জনসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষার প্রসার করতে হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সেক্রেটারি কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি কাজী শফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা শাহজাহান আল হাবিবী, জাতীয় শিক্ষক ফোরাম রূপগঞ্জ থানার সভাপতি মাওলানা হাবিবুর রহমান জিহাদী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ মনির হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি সোলাইমান মোল্লা, সহ-সভাপতি মুফতি আল-আমিন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রমজান আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এরপর প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার ২০২৩ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি- মুহাম্মাদ সাইফুল ইসলাম, সহ সভাপতি- মুহাম্মাদ মুরসালীন হাসান ও সাধারণ সম্পাদক- মুহাম্মাদ রমজান আলী।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন