বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে আজাদের গভীর শ্রদ্ধাঞ্জলি

সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ | ১১:১৯ অপরাহ্ণ

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে আজাদের গভীর শ্রদ্ধাঞ্জলি

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৮তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ।

এক বিবৃতিতে নজরুল ইসলাম আজাদ বলেন, এক–এগারোর সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি আরাফাত রহমান কোকোও রক্ষা পাননি। তিনি অসুস্থ ছিলেন। তারপরও তঁার ওপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের কারণে কোকো আরও অসুস্থ হয়ে পড়েন। পরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তঁার মৃত্যু হয়। আমরা মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ পাক যেনো উনাকে বেহেস্ত নসিব করেন আমিন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে মারা যান। পরে ২৮ জানুয়ারি তঁার মরদেহ দেশে এনে ওই দিনই বনানী কবরস্থানে দাফন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন