মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ দিন ব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক কাঠামোর উপর শিক্ষকদের প্রশিক্ষণ

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ | ৩:০০ পূর্বাহ্ণ

৫ দিন ব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক কাঠামোর উপর শিক্ষকদের প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫দিন ব্যাপী জাতীয় পাঠ্যপুস্তক কাঠামোর উপর জেলার বিভিন্ন উপজেলার শিক্ষকদের প্রশিক্ষণ-২০২৩ শুরু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সদর উপজেলার ফতুল্লার সস্তাপুরস্থ কমর আলী স্কুল অ্যান্ড কলেজে ২য় ও ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম দিনের প্রশিক্ষণ কক্ষগুলো পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা ইউসুফ রহমান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব।

৩ব্যাচে জেলার মোট ১৬৩৫ জন শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবু তালেব।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন