শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিতাসের অভিযানে রূপগঞ্জে ২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | ২:৫৮ পূর্বাহ্ণ

তিতাসের অভিযানে রূপগঞ্জে ২শ’  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে অবৈধভাবে নেয়া ২শ’ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আ লিক শাখা কর্তৃপক্ষ। সোমবার (৯ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের তিনটি স্পটে ১ কিলোমিটারব্যাপী এলাকায় এ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় ১ ও ২ ইঞ্চি প্রায় ৭শ ফুট নিম্নমানের পাইপ জব্দ করা হয়। এছাড়াও বকেয়ার কারণে ৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগঁাও শাখার ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, বিচ্ছিন্ন টিমের ফাইজুল হক, সাইফুর রহমান, সেলিম মিয়া, আলী মিয়া হান্নান মিয়া প্রমুখ।

প্রকৌশলী আতিকুর রহমান বলেন, গোলাকান্দাইল এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় একটি সংঘবদ্ধ চোরচক্র।

সোমবার গোলাকান্দাইল এলাকায় তিনটি স্পটে অভিযান চালিয়ে ২শ’ বাড়ির আবাসিক বিচ্ছিন্ন ও নিম্নমানের পাইপ জব্দ করেছি। তিতাসের এ অভিযান চলমান থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন