মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে জাবেদের নেতৃত্বে নেতাকর্মীদের অংশ গ্রহন

সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ | ৬:২৫ পূর্বাহ্ণ

ছাত্রদলের  প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে  জাবেদের নেতৃত্বে নেতাকর্মীদের অংশ গ্রহন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জাবেদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

রবিবার (১ জানুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

এসময়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জাবেদের নেতৃত্বে ব্যানার- ফেস্টুনে সুসজ্জিত হয়ে মাথায় ছাত্রদল লেখা লাল- সবুজ রঙের ক্যাপ ও দলীয় পতাকা হাতে নিয়ে জেলা ছাত্রদলের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ‘খালেদা জিয়ার মুক্তি চাই ‘ স্লোগানে স্লোগানে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন