বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি সহ পরিবেশ দূষণের অভিযোগ

মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ | ২:২১ পূর্বাহ্ণ

সোনারগাঁয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি সহ পরিবেশ দূষণের অভিযোগ

নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের বিরুদ্ধে চাঁদাবাজি সহ কোম্পানি ও ফ্যাক্টরির বর্জ্য দিয়ে পরিবেশ দূষণের অভিযোগ করেছে সাদীপুর এলাকাবাসী।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আবু জাহের এর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা গত সোমবার ১৯ ডিসেম্বর সাংবাদিকদের কাছে ইউপি সদস্যের বিরুদ্ধে ওই এলাকায় অবস্থিত কোম্পানি ও ফ্যাক্টরির পক্ষ হয়ে কোম্পানির বর্জ্য ফেলে এলাকার পরিবেশ দূষণ সহ নদী ও খাল দূষিত করার অভিযোগ করে। কোম্পানির দূষিত বর্জ্যের দুর্গন্ধে এলাকায় বসবাসের অনুপোযোগী ও কষ্টদায়ক হয়ে যায় বলে এলাকাবাসী জানান।

এলাকার আশেপাশে ক্ষেত খামারী ফসলাদি ধ্বংস হয়ে গেছে। খাল বিল, নদী-নালা কোম্পানিগুলোর দূষিত কালো ও দুর্গন্ধময় পানির কারণে পরিবেশ দূষণ সহ নানান রোগ ব্যাধি হয়েছে। এই দুর্গন্ধময় নোংরা পানির কারণে এলাকায় নানান সমস্যার দেখা দিয়েছে। অতি শীঘ্রই এর সমাধা হওয়া জরুরী বলে এলাকাবাসী দাবি করে।

এছাড়াও এলাকাবাসী আরো জানান, ইউপি সদস্য আবু জাহের গত নির্বাচনে জয় লাভ করার পর থেকে কোম্পানিগুলোর পক্ষ হয়ে দালালি করা শুরু করে। তার দ্বারা এলাকায় এ পর্যন্ত কোন উন্নয়নমূলক কাজ হয়নি বরং বিভিন্নভাবে এলাকায় একের পর এক সমস্যা করে যাচ্ছে। এ ব্যাপারে এক ভুক্তভোগী নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্যের কাছে কোম্পানির বর্জের ড্রেন নির্মাণের ফলে বাড়ির দেয়াল ভেঙ্গে পড়ার অভিযোগ করলে উল্টো হুমকি দেয় বলে জানায়।

তাছাড়া এলাকাবাসী আরো জানান, ইউপি সদস্যর আবু জাহেদ এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

এ বিষয়ে সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাহের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা যায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন