মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকে দল থেকে অব্যহতি

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ | ৬:৩৩ অপরাহ্ণ

রূপগঞ্জে আওয়ামীলীগ নেতাকে দল থেকে অব্যহতি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সরকার ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে কাঞ্চন পৌর আওয়ামীলীগ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যৌথ সভায় ভোটের মাধ্যমে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

গতকাল ১২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক ভুঁইয়া আজিজ।

সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমায়েত হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফয়সাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মান্নান মুন্সি, কার্যকরি সদস্য আব্দুল করিম প্রমুখ।

জানা গেছে, কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক সরকার ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বে থেকেই চাঁদাবাজি, ভুমিদস্যুতা ও আওয়ামীলীগের ত্যাগী নেতাদের সাথে বর্বর আচরণ ও অত্যাচারসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তাই রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের যৌথ সমন্বয়ে আয়োজিত একটি সভায় আওয়ামীলীগ নেতাদের ভোটের মাধ্যমে তাদেরকে দল থেকে অব্যহতি দেওয়া হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন